ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

শারীরিক সম্পর্কের পর প্রেমিকাকে ফেলে পালালো প্রবাসী

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৩:৫২, ১ ডিসেম্বর ২০১৯
শারীরিক সম্পর্কের পর প্রেমিকাকে ফেলে পালালো প্রবাসী

চাঁদপুরে বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কের পর প্রেমিকাকে ফেলে পালিয়েছে এক প্রবাসী। এ ঘটনায় তার বাড়িতে অনশন করেছেন প্রেমিকা।

শনিবার সদর উপজেলার পশ্চিম সেকদি গ্রামে এ ঘটনা ঘটেছে।

প্রেমিক শেখ মাহবুব আলম ওই গ্রামের সহিদ উল্যাহ’র ছেলে। শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত তার বাড়িতে অনশন করেন ওই তরুণী।

তিনি জানান, শেখ মাহাবুব আলমের সঙ্গে এক বছর আগে ফেসবুকে পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেম হয়। ওই সময় তাকে বিভিন্ন স্থানে নিয়ে বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কে জড়ান মাহবুব। পরে বিয়ের করতে অস্বীকৃতি জানালে ১৫ নভেম্বর মামলা দায়ের করেন ওই তরুণী। এরপর মাহবুবের বাড়িতে এসে অনশন করেছেন তিনি।

অভিযুক্ত মাহবুবের বাবা সহিদ উল্যাহ বলেন, মেয়েটি বাড়িতে ঢুকে আমাদের লাঞ্ছিত করেছে। ঘরের মালামাল ভাঙচুর করেছে। পরে আমি থানায় খবর দিয়েছি।

চাঁদপুর মডেল থানার এসআই পলাশ বড়ুয়া জানান, ওই তরুণীর মামলাটি তদন্তাধীন রয়েছে। দুই পক্ষ বর্তমানে থানায় আছে। আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!