ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

ব্যাডমিন্টন খেলতে গিয়ে প্রাণ গেল বিদ্যুতের তারে

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ০২:০৯, ২৪ নভেম্বর ২০১৯
ব্যাডমিন্টন খেলতে গিয়ে প্রাণ গেল বিদ্যুতের তারে

গাজীপুরের শ্রীপুরে ব্যাডমিন্টন খেলতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

শনিবার রাতে ওই উপজেলার আমতলায় এ ঘটনা ঘটে।

নিহত এমদাদুল হক আমতলার বাসিন্দা ও শ্রীপুর কলেজের ছাত্র ছিলেন।

পরিবারের সদস্যরা জানান, এমদাদুল প্রতিদিনের মতো শনিবার রাতেও ব্যাডমিন্টন খেলতে যান। রাত ১১টার দিকে ব্যাডমিন্টন কোর্টেই বিদ্যুতের তারে জড়িয়ে আহত হয় তিনি। পরে হাসপাতালে নেয়ার সময় তার মৃত্যু হয়।
 
শ্রীপুর থানার ওসি লিয়াকত হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!