ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

নারায়ণগঞ্জে ডাকাতি মামলায় তিনজনের যাবজ্জীবন

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩১, ১৮ নভেম্বর ২০১৯
নারায়ণগঞ্জে ডাকাতি মামলায় তিনজনের যাবজ্জীবন
ছবি : ডেইলি বাংলাদেশ

নারায়ণগঞ্জ ফতুল্লা মডেল থানার একটি ডাকাতি মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। সেই সঙ্গে আরো পাঁচ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

সোমবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক শেখ রাজিয়া সুলতানা এই রায় দেন। 

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন শাহজাহান ওরফে সাজু, কবির ও কাউসার। রায়ের সময় আদালতে শাহজাহান ওরফে সাজু উপস্থিত ছিলেন এবং বাকিরা পলাতক রয়েছেন।

অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট জাসমীন আহমেদ জানান, ১৯৯৯ সালে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের চাষাঢ়া এলাকায় ব্যারিকেড দিয়ে চালভর্তি একটি ট্রাক ডাকাতি করে ডাকাতরা। পরে এই ঘটনায় নারায়ণগঞ্জ ফতুল্লা মডেল থানা পুলিশ ডাকাতি হওয়া ট্রাক উদ্ধারসহ পাঁচজনকে আসামি করে মামলা করে। তাদের মধ্যে দুইজন আসামি রাজা মিয়া ও মো. লস্কর মারা যায়। আর বাকিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এই রায় দেয়।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!