ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

ধামইরহাটে তিন ভুয়া পুলিশ আটক

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি 
প্রকাশিত: ১৭:০৯, ১০ নভেম্বর ২০১৯
ধামইরহাটে তিন ভুয়া পুলিশ আটক
ছবি: ডেইলি বাংলাদেশ

নওগাঁর ধামইরহাটে পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের সময় তিনজনকে আটক করেছে পুলিশ। রোববার ভোর ৫ টায় উপজেলার বড়থা বাজারের পাশ থেকে তাদের আটক করা হয়। 

আটকরা হলেন, ফজলুর রহমানের ছেলে এখলাস হোসেন সম্রাট, পত্নীতলার চকজয়রাম গ্রামের শাহিদ শেখের ছেলে নাহিদ হোসেন ও বাবনাবাজ গ্রামের গৌরচন্দ্র মণ্ডলের ছেলে বিকাশ চন্দ্র মণ্ডল।

ধামইরহাট থানার ওসি জাকিরুল ইসলাম জানান, ধামইরহাটের মাতাজী বাইপাস দিয়ে আড়ানগর ইউপির দুই সবজি ব্যবসায়ী ভোরে সবজি কেনার জন্য বদলগাছীর দিকে রওনা দেন। পথে কাজিপুর ডাবল ব্রিজের সামনে থেকে বড়থা বাজারের সামনে পর্যন্ত একটি মোটরসাইকেলে থাকা তিন যুবক ইজিবাইকে থাকা ব্যবসায়ীদের ধাওয়া করেন।

পরে ছিনতায়কারীরা মোটরসাইকেল দিয়ে সড়ক আটকে নিজেদের পুলিশ পরিচয় দিয়ে ব্যবসায়ীদের কাছ লুট করে নেয়ার চেষ্টা চালায়। এতে ব্যবসায়ীদের সন্দেহ হলে তারা চিৎকার করে। এ সময় স্থানীয়দের সহযোগীতায় নাহিদ হোসেন ও বিকাশ চন্দ্রকে আটক করা হলেও সম্রাট পালিয়ে যায়। পরে থানা পুলিশের সহযোগীতায় তাকে আটক করা হয়।

তিনি আরো জানান, আটকদের নামে ছিনতাই মামলার প্রস্তুতি চলছে। আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হবে।

ডেইলি-বাংলাদেশ/জেএস
লিংক সফলভাবে কপি হয়েছে!