ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

কুকুরের তাড়া খেয়ে বাসের নিচে শিশু শ্রমিক

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: ১৪:১৪, ২৮ অক্টোবর ২০১৯
কুকুরের তাড়া খেয়ে বাসের নিচে শিশু শ্রমিক
ছবি : সংগৃহীত

কুকুরের তাড়া খেয়ে দৌড়ে রাস্তা পার হতে গিয়ে বাসচাপায় প্রাণ ঝরল সুমন হোসেন নামে এক শিশু শ্রমিকের।

সোমবার সকালে ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা আব্দুর রউফ ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুমন হোসেন ওই উপজেলার পোতাহাটি গ্রামের মফিজুল ইসলামের ছেলে।

ঝিনাইদহ সদর থানার ওসি মঈন উদ্দিন জানান, সকালে মোটরসাইকেল গ্যারেজে কাজ করার জন্য বাড়ি থেকে সেখানে যায় সুমন। এ সময় গ্যারেজের সামনে থাকা কুকুর সুমনকে তাড়া করে। সুমন দ্রুত রাস্তা পার হতে গেলে চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা ঢাকাগামী রয়েল পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সুমনের মৃত্যু হয়।

পুলিশ বাসটি আটক করলেও চালক, সুপারভাইজার ও হেলপার পালিয়ে গেছে। সুমনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!