ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ঝিনাইদহ কারাগারে হাজতির মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: ১৭:২৫, ২৬ অক্টোবর ২০১৯
ঝিনাইদহ কারাগারে হাজতির মৃত্যু
ফাইল ছবি

ঝিনাইদহ জেলা কারাগারে নন্দ কুমার দাস নামে এক হাজতির মৃত্যু হয়েছে। শনিবার সকালে তিনি মারা যান।

নন্দ কুমার কালীগঞ্জ উপজেলার কুল্লাপাড়া গ্রামের গোপাল চন্দ্র দাসের ছেলে।

কারাগারের জেলার নিজাম উদ্দিন জানান, ২২ অক্টোবর ডাকাতি মামলায় নন্দ কুমারকে আদালত থেকে কারাগারে পাঠানো হয়। শারীরিক অসুস্থতার কারণে তাকে কারাগারের মেডিকেলে ভর্তি করা হয়। সুস্থ হয়ে উঠলে একদিন পরেই তাকে কারাগারে পাঠানো হয়। পরে শনিবার সকালে নাশতা করার পর তিনি বুকে ব্যথা অনুভব করেন। কারাগারে প্রাথমিক চিকিৎসা শেষে ঝিনাইদহ সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!