ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

ঝিনাইদহ কেসি কলেজের ছাত্র নিখোঁজ

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: ১৮:০১, ২২ অক্টোবর ২০১৯
ঝিনাইদহ কেসি কলেজের ছাত্র নিখোঁজ
ছবি: ডেইলি বাংলাদেশ

ঝিনাইদহ সরকারি কেসি বিশ্ববিদ্যালয় কলেজের এক ছাত্র দুইদিন ধরে নিখোঁজ রয়েছেন। নিখোঁজের নাম সোহেল রানা সেতু। তিনি ঝিনাইদহ শহরের হামদহ কাঞ্চনপুর পাড়ার রবিউল করিমের ছেলে ও কেসি কলেজের স্নাতক তৃতীয় বর্ষের ছাত্র। 

সেতুর বাবা রবিউল করিম সোমবার রাতে ঝিনাইদহ সদর থানায় জিডি করেছেন। 

তিনি জানান, সোমবার দুপুরে শহরে যাওয়ার কথা বলে সোহেল বাড়ি থেকে বের হন। এরপর থেকে তার ব্যবহৃত মোবাইল নাম্বারটি বন্ধ রয়েছে। তাকেও আর খুঁজে পাওয়া যাচ্ছে না। সেতু তেমন কারো সঙ্গে মেশে না। ফুসলিয়ে কেউ তাকে নিয়ে যেতে পারে বলে তিনি আশংকা প্রকাশ করেন। 

ঝিনাইদহ সদর থানার ওসি মাঈন উদ্দিন জানান, জিডি করার পর আমরা দেশের সব থানায় ম্যাসেজ প্রেরণ করেছি। সোহেলের সন্ধান পেলে তার পিতার ০১৭৩০৯৬৭৮৭৫ নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরআর
লিংক সফলভাবে কপি হয়েছে!