[ দেশজুড়ে ]
কম্পিউটারে পর্নো ভিডিও রাখায় তিন যুবকের কারাদণ্ড
প্রতীকী ছবি
কম্পিউটারে পর্নো ভিডিও রাখায় রাজবাড়ীর বালিয়াকান্দিতে তিন যুবককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডপ্রাপ্ত তিন যুবক হলেন, ফরিদপুরের মধুখালীর রুকুনী গ্রামের আমিন শেখের ছেলে সুমন শেখ, বালিয়াকান্দির স্বর্পবেকাঙ্গা গ্রামের ফজলুল খানের ছেলে দুর্জয় রহমান, চরফরিদপুর গ্রামের জাহিদ শেখের ছেলে শান্ত শেখ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বালিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহ্ মো. সজিব তাঁদের এ দণ্ড দেন। এসময় তিনি জানান ভ্রাম্যমাণ আদালতের এই কার্যক্রম অব্যাহত থাকবে।
ডেইলি বাংলাদেশ/এমএস
ডেইলি-বাংলাদেশ/ডটকম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!