[ দেশজুড়ে ]
চাঁদপুরে মোটরসাইকেলের ধাক্কায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য নিহত
ছবি: ডেইলি বাংলাদেশ
চাঁদপুরে মোটরসাইকেলের ধাক্কায় অবসরপ্রাপ্ত এক সেনাসদস্য নিহত হয়েছেন। রোববার দুপুরে চাঁদপুর-কুমিল্লা সড়কের বাবুরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নজরুল ইসলাম গাজী সদর উপজেলার মৈশাদী ইউপির মৈশাদী গ্রামের বাসিন্দা।
সদর মডেল থানার ওসি মো. নাসিম উদ্দিন জানান, দুপুরে বাবুরহাট এলাকায় রাস্তা পার হচ্ছিলেন নজরুল। এ সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ডেইলি বাংলাদেশ/এমআর
ডেইলি-বাংলাদেশ/ডটকম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!