ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

হোমনায় ডাকাতি মামলার আসামিসহ গ্রেফতার ৮

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ২০:৫৯, ২৭ আগস্ট ২০১৯
হোমনায় ডাকাতি মামলার আসামিসহ গ্রেফতার ৮
ছবি: ডেইলি বাংলাদেশ

কুমিল্লার হোমনায় পৃথক অভিযানে ডাকাতি মামলার আসামিসহ আটজনকে গ্রেফতার করেছে পুলিশ। 

মঙ্গলবার সকালে উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। আটকরা হলেন, শফিক, মো. আবু জাফর, মো. সাদ্দাম হোসেন, মো. জিলানী, মো. আকবর আলী, মো. কাইয়ুম, মো. জাকির হোসেন ও হুমায়ুন কবীর।

হোমনা থানার ওসি (তদন্ত) আমিনুর রসুল জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দড়িচর গ্রামে অভিযান চালিয়ে শফিককে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে পাঁচটি ডাকাতি, ডাকাতির প্রস্তুতি, একটি অস্ত্র ও একটি দ্রুত বিচার আইনসহ সাতটি মামলা রয়েছে। এদিকে অপর অভিযানে ধর্ষণ, অপহরণ, চুরি-ডাকাতিসহ বিভিন্ন মামলায় আরো সাত আসামিকে গ্রেফতার করা হয়েছে। 

পরে গ্রেফতারদের আদালতে সোপর্দ করলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে জানিয়েছেন পুলিশের এ কর্মকর্তা। 

ডেইলি বাংলাদেশ/এমকেএ

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!