ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

বুড়িমারী স্থলবন্দর বন্ধ থাকবে নয়দিন 

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৯:০১, ৮ আগস্ট ২০১৯
বুড়িমারী স্থলবন্দর বন্ধ থাকবে নয়দিন 
ছবি: ডেইলি বাংলাদেশ

উভয় দেশের ব্যবসায়ী সংগঠনের যৌথ সিদ্ধান্ত অনুযায়ী টানা নয়দিন বুড়িমারী স্থলবন্দরে আমদানি রফতানি বন্ধ ঘোষণা করা হয়েছে। 

বুধবার বুড়িমারী স্থলবন্দর আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি ও পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমীন বাবুল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রুহুল আমীন বাবুল ডেইলি বাংলাদেশকে বলেন, পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে বুড়িমারী স্থলবন্দর ও ভারতের চ্যাংরাবান্দা শুল্ক স্টেশন উভয় দেশের আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশন আলোচনাক্রমে ০৯ জুলাই শনিবার থেকে আগামী ১৭ জুলাই শনিবার টানা নয়দিন আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ১৮ জুলাই রোববার পুনরায় সচল হবে বন্দরের যাবতীয় কার্যক্রম।  

বুড়িমারী ইমিগ্রেশন ইনচার্জ এসআই খন্দকার মাহমুদ ডেইলি বাংলাদেশকে বলেন, ঈদ উপলক্ষে বুড়িমারী স্থলবন্দর দিয়ে ব্যবসায়ীদের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

বুড়িমারী স্থলবন্দরের এসি আব্দুস সালাম ডেইলি বাংলাদেশকে জানান, উভয় দেশের  আমদানি-রফতানিকারক সমিতি ও সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশন ঈদ উপলক্ষে আমদানি-রফতানি কার্যক্রম নয়দিন বন্ধ রাখবেন বলে চিঠি দিয়েছেন। আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও অন্যান্য কার্যক্রম চলবে বলেও জানান তিনি।

ডেইলি বাংলাদেশ/আরআর
 

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!