ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

চট্টগ্রাম রেঞ্জের শ্রেষ্ঠ ওসি জাহিদুল কবির 

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: ১৭:০০, ১৭ জুলাই ২০১৯
চট্টগ্রাম রেঞ্জের শ্রেষ্ঠ ওসি জাহিদুল কবির 
ছবি: ডেইলি বাংলাদেশ

চট্টগ্রাম রেঞ্জের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন চট্টগ্রামের মীরসরাই থানায় ওসি জাহিদুল কবির। 

একই সঙ্গে রেঞ্জের শ্রেষ্ঠ থানা হিসেবেও মীরসরাই থানা মনোনীত হয়েছে।

বুধবার সকালে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি অফিসে চট্টগ্রাম রেঞ্জের মাসিক আইনশৃঙ্খলা সভায় এ ঘোষণা দেয়া হয়।

অনুষ্ঠান শেষে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুকের (বিপিএম পিপিএম) হাত থেকে জাহিদুল কবির উক্ত শ্রেষ্ঠ ওসির পুরস্কার গ্রহণ করেন। 

এসময় চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত উপ-মহা পুলিশ পরিদর্শক আবুল ফয়েজ, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ, চট্টগ্রামের এসপি নুরে আলম মিনা এবং চট্টগ্রাম রেঞ্জের সব জেলার এসপি উপস্থিত ছিলেন। 

ডেইলি বাংলাদেশ/আরআর
 

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!