ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

বাসর রাতেই প্রেমিকের সঙ্গে পালালো নববধূ, বলি হলো স্বামী

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫৭, ৬ জুলাই ২০১৯
বাসর রাতেই প্রেমিকের সঙ্গে পালালো নববধূ, বলি হলো স্বামী
ছবি: সংগৃহীত

প্রেমেরে বলি হলেন স্বামী! বাসর রাতেই স্বামীকে শরবতের সঙ্গে ঘুমের বড়ি খাইয়ে অচেতন করে টাকা-স্বর্ণালঙ্কারসহ পালিয়ে গেল নতুন বউ। ঘটনাটি ঘটেছে ঝিনাইদহ শহরে।

পালিয়ে যাওয়া ওই নববধূর নাম উমাইয়া আক্তার লিথি। সে চুয়াডাঙ্গা জেলার মসজিদপাড়ার গোলাম মোস্তফা লালা’র মেয়ে।

পারিবারিক সূত্রে জানা গেছে, পালিয়ে যাওয়ার আগে সাগর নামের আরেক যুবকের সঙ্গে সে রাতেই মোবাইল ফোনে যোগাযোগ করে দেখা করে লিথি।

জানা গেছে, গত ২৮ জুন লিথির সঙ্গে বিয়ে হয় ঝিনাইদহ শহরের এক যুবকের। সেদিন ঝিনাইদহ শহরের ব্যাপারী পাড়ায় লিথির বোনের বাড়িতে বিবাহ সম্পন্ন হয়। বিয়ের পর স্ত্রীকে নিয়ে নিজ বাড়িতে ওঠে যুবক এবং সেখানে বাসর রাতে স্বামীকে শরবতের সঙ্গে ঘুমের বড়ি খাইয়ে অচেতন করে ফেলে লিথি।

স্বামীর পরিবারের অভিযোগ, রাত ২টা ৪৫ মিনিটে লিথি ২০ হাজার টাকা, ৫ ভরি স্বর্ণালঙ্কার ও বিয়েতে প্রাপ্ত যাবতীয় দামি পোষাক-শাড়ি ও অন্যান্য জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়। যা বাড়িতে থাকা সিসি টিভি ক্যামেরায় ধরা পরে। পালিয়ে যাওয়ার সময় নববধূ খালি পায়ে ছিল বলে ভিডিওতে দেখা যায়।

ঝিনাইদহ সদর থানা সূত্রে জানা যায়, এ ব্যাপারে ছেলের বাবা বাদী হয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করছেন।

ডেইলি বাংলাদেশ/এসআই

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!