ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

চায়ের দোকানে মেলে ট্রেনের টিকিট

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪৬, ২ জুলাই ২০১৯
চায়ের দোকানে মেলে ট্রেনের টিকিট
ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশনে টিকিট কালোবাজারিদের দৌরাত্ম্য বেড়েই চলেছে। টিকিট মিলছে স্টেশন সংলগ্ন চা-পানের দোকান, সেলুনেও। এসব দোকানে টিকিট বিক্রি হচ্ছে দ্বিগুণ-তিনগুণ দামে।

রেলওয়ে পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ জংশন আখাউড়া। ঢাকা-চট্রগ্রাম-সিলেট-লাকসাম-নোয়াখালী-ময়মনসিংহের ২২টি ট্রেন প্রতিদিন আখাউড়া হয়েই আসা-যাওয়া করে।

কালোবাজারি চক্র নানা কৌশলে যাত্রীদের হয়রানি করছে। বারবার পদক্ষেপ নিয়েও দমানো যাচ্ছে না তাদের। যাত্রীদের অভিযোগ, স্টেশনের ৮০ শতাংশ টিকিট চলে যাচ্ছে কালোবাজারিদের হাতে।

আখাউড়া পৌর শহরের মসজিদ পাড়ার মো. আব্দুল হাকিম বলেন, স্ত্রী-ছেলেমেয়ে নিয়ে ঢাকায় যাবো। কাউন্টার থেকে কোনো সিট পাইনি।  তখনই পাশের চায়ের দোকানদার বললো তিনশ টাকা দিলে সিটসহ টিকিট পাওয়া যাবে। অথচ ভাড়া ১৬০ টাকা। বাধ্য হয়ে ব্ল্যাকে দ্বিগুণ দামে টিকিট কিনতে হলো।

আখাউড়া রেলওয়ে স্টেশন সুপার মো. খলিলুর রহমান বলেন, স্টেশন চত্বরে টিকিট কালোবাজারি রোধে প্রশাসন তৎপর রয়েছে। তবে কেউ বাইরে টিকিট বিক্রি করলে আমাদের কিছুই করার থাকে না। 

ডেইলি বাংলাদেশ/এআর

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!