[ দেশজুড়ে ]
ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু
ফাইল ছবি
সাতক্ষীরা সদর উপজেলার খেজুরডাঙ্গা গ্রামে শনিবার বিকেলে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
নিহত বৈষ্টমী সরকার খেজুরডাঙ্গা গ্রামের অনিমেষ সরকারের স্ত্রী।
সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, বৈষ্টমী বাড়ির পাশে ক্ষেতে ঘাস কাটছিলেন। এ সময় বৃষ্টি শুরু হলে বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
এদিকে একই উপজেলার মাধবকাটিতে বজ্রপাতে জেসমিন আক্তার নামে একজন আহত হয়েছেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন।
ডেইলি বাংলাদেশ/এমআর
ডেইলি-বাংলাদেশ/ডটকম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!