[ দেশজুড়ে ]
নিজ বাড়িতে রিফাতের মরদেহ
ছবি: ডেইলি বাংলাদেশ
বরগুনা সরকারি কলেজের সামনে প্রকাশ্যে খুন হওয়া রিফাত শরীফের মরদেহ বরগুনায় তার নিজ বাড়িতে পৌঁছেছে।
বৃহস্পতিবার বিকেলে মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি বরিশাল শেবাচিম হাসপাতাল থেকে সদর উপজেলার ৬নং বুড়িরচর ইউপির উত্তর বড়লবনগোলা গ্রামে পৌঁছে।
রিফাতের বন্ধু মঞ্জুরুল আলম জন বলেন, স্বজন, বন্ধু, স্থানীয়দের মরদেহ দেখানোর পর রিফাতের জানাজা হবে। এরপর পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
বুধবার সকালে স্ত্রীর সামনেই রিফাতকে কুপিয়ে আহত করে সন্ত্রাসীরা। ওইদিন বিকেলে শেবাচিম হাসপাতালে তার মৃত্যু হয়।
ডেইলি বাংলাদেশ/এআর
ডেইলি-বাংলাদেশ/ডটকম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!