[ দেশজুড়ে ]
নাগেশ্বরীর পৌর মেয়র গ্রেফতার
পৌরমেয়র আবদুর রহমান মিয়া
কুড়িগ্রামে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়েরকৃত মামলায় নাগেশ্বরীর পৌর মেয়রকে গ্রেফতার করা হয়েছে। এ অভিযোগে পৌর মেয়র আবদুর রহমান মিয়াকে ১৫ লাখ ৯৪ হাজার টাকা আত্মসাতের মামলায় গ্রেফতার করা হয়েছে।
বুধবার দুপুরে বিজ্ঞ জেলা ও দায়রা জজ (ভারপ্রাপ্ত) আশিখুল কবিরের আদালতে পৌর মেয়র জামিনের আবেদন নামঞ্জুর করে আদালত তাকে জেলহাজতে পাঠানো নির্দেশ প্রদান করেন।
এর আগে হাইকোর্ট থেকে তিনি চার সপ্তাহের জামিন শেষে নিম্ন আদালতে আত্মসমর্পণ করলে তাকে জেলহাজতে নেয়ার আদেশ দেয়া হয়।
দুদকের আইনজীবী অ্যাডভোকেট এসএম আব্রাহাম লিংকন বলেন, ১৪ মার্চ রংপুর দুর্নীতি দমন কমিশনের উপ-সহকারী পরিচালক নুর আলম ক্ষমতার অপব্যবহার পূর্বক নাগেশ্বরী হাসপাতালের পৌরকর বাবদ ১৫ লাখ ৯৪ হাজার টাকা সাময়িক আত্মসাতের অপরাধে উপজেলা থানায় একটি অভিযোগ করেন।
অনুসন্ধানে কমিশনের আইন অনুবিভাগের মতামত অনুযায়ী আত্মসাতের দায়ে পৌর মেয়রের নামে মামলা হয়।
ডেইলি বাংলাদেশ/জেএস
ডেইলি-বাংলাদেশ/ডটকম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!