ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ করোনাভাইরাস ]

করোনা শনাক্ত আরো ২২, সুস্থ ১১

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৫৮, ৩১ মে ২০২৪
করোনা শনাক্ত আরো ২২, সুস্থ ১১
ফাইল ফটো

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কারো মৃত্যু হয়নি। এ পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪৯৫ জনের। এদিন নতুন করে শনাক্ত হয়েছেন ২২ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫০ হাজার ৪৭৭ জনে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ১১ জন সুস্থ হয়েছেন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ১৭ হাজার ৮৮০ জন।

শুক্রবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।     

Advertisement

এতে বলা হয়, সারাদেশে সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় ৮৮৫টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৫৫টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে এক কোটি ৫৭ লাখ দুই হাজার ১১৩টি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার চার দশমিক ৮৪ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ০৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৮ দশমিক ৪১ শতাংশ। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৪ শতাংশ।  

এতে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় কেউ আইসোলেশনে আসেনি এবং আইসোলেশন থেকে কেউ ছাড়পত্র পায়নি। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন চার লাখ ৫২ হাজার ৯৮৬ জন এবং আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়েছেন চার লাখ ২৩ হাজার ৭২৯ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ২৯ হাজার ২৫৭ জন।  

স্বাস্থ্য অধিদফতরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
ট্যাগ: করোনা
লিংক সফলভাবে কপি হয়েছে!