এতে করোনার শুরু থেকে এ পর্যন্ত আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৪৯ হাজার ৮২৮ জনে। আর মারা গেছে ২৯ হাজার ৪৯৩ জন।
শনিবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
.png)
এতে বলা হয়েছে, দেশে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে আটজন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ২০ লাখ ১৭ হাজার ৩০২ জন। গত ২৪ ঘণ্টায় ২৯৯ জনের করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার চার দশমিক শূন্য এক শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক শূন্য সাত শতাংশ।
দেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ঐ বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের পাঁচ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যায়।