ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ করোনাভাইরাস ]

আরো ১৫ জন করোনায় আক্রান্ত 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৫৮, ৬ এপ্রিল ২০২৪
আরো ১৫ জন করোনায় আক্রান্ত 
ফাইল ফটো

সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। তবে এসময়ে দেশে ভাইরাসটিতে আরো ১৫ জন আক্রান্ত হয়েছে।

এতে দেশে মোট কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা বেড়ে ২০ লাখ ৪৯ হাজার ৬২৬ জনে পৌঁছেছে। আর এ সময়ে কেউ মারা না যাওয়ায় মোট মৃত্যু ২৯ হাজার ৪৯৩ জনে অপরিবর্তিত রয়েছে।

প্রতিদিনের মতো শনিবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Advertisement

এতে আরো বলা হয়েছে, এ সময়ে (গত ২৪ ঘন্টায়) ৩৩৬টি নমুনা পরীক্ষার ফলাফলে ইতিবাচকতার হার ছিল ৪.৪৬ শতাংশ।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
 

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: করোনা
লিংক সফলভাবে কপি হয়েছে!