ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ করোনাভাইরাস ]

দেশে ৩৯ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:৫১, ২০ মার্চ ২০২৪
দেশে ৩৯ জনের করোনা শনাক্ত
ফাইল ফটো

দেশে একদিনে ৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে এই সময়ে কারো মৃত্যু হয়নি। দেশে এ পর্যন্ত ২০ লাখ ৪৯ হাজার ২৫৮ জনের করোনা শনাক্ত হয়েছে। মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪৯৩ জনের।

বুধবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ৩৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

Advertisement

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় অ্যান্টিজেনসহ ৬৩৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে প্রতি ১০০ জনের নমুনায় শনাক্তের হার ৬ দশমিক ১০ শতাংশ। দেশে এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।

স্বাস্থ্য অধিদফতর জানায়, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!