ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ করোনাভাইরাস ]

করোনা শনাক্ত আরো ৪৯, সুস্থ ৮৩

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:০২, ১১ মার্চ ২০২৪
করোনা শনাক্ত আরো ৪৯, সুস্থ ৮৩
ফাইল ফটো

দেশে গত ২৪ ঘণ্টায় ৪৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৪৮ হাজার ৯৬৩ জনে। অপরদিকে করোনা থেকে সুস্থ হয়েছেন ৮৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ২০ লাখ ১৫ হাজার ৯৯৭ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনায় কারো মৃত্যু হয়নি। ফলে মোট মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ৪৯২ জন অপরিবর্তিত রয়েছে।

সোমবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা বিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Advertisement

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করা হয় ৮৮৩ জনের নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫ দশমিক ৫৫ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ০৮ শতাংশ।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ঐ বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দু-দিন করোনায় সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!