প্রতিদিনের মতো রোববার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৪৮১ জনে। আর আক্রান্ত দাঁড়িয়েছে ২০ লাখ ৪৬ হাজার ৯৯৮ জনে।
.png)
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, সারাদেশে গত ২৪ ঘণ্টায় ৪৩৪টি নমুনা পরীক্ষায় ৩৫ জনের করোনা শনাক্ত হয়। তাদের মধ্যে ৩০ জন ঢাকার এবং পাঁচজন চট্টগ্রামের। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৮ দশমিক শূন্য ৬ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক শূন্য ৯ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তদের মধ্যে থেকে সেরে উঠেছেন ২১ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ১৪ হাজার ৩৬০ জনে। সুস্থতার হার ৯৮ দশমিক ৪১ শতাংশ।
দেশে ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যুর তথ্য জানা যায়।