ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ করোনাভাইরাস ]

করোনায় এক মৃত্যু, হাসপাতালে ৩০

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:১৬, ২২ জানুয়ারি ২০২৪
করোনায় এক মৃত্যু, হাসপাতালে ৩০
ফাইল ফটো

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ সময়ে সারাদেশে ৩০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। 

এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৪৬ হাজার ৭৮৮ জনে। আর একজনের মৃত্যু ফলে মোট মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ৪৮১ জনে পৌঁছেছে।

প্রতিদিনের মতো সোমবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Advertisement

এতে আরো বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন ৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ১৪ হাজার ১৭৯ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করা হয় ৫৮৪টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫ দশমিক ১৪ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ০৯ শতাংশ।

দেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ঐ বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন করোনায় সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: করোনা
লিংক সফলভাবে কপি হয়েছে!