ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ করোনাভাইরাস ]

দেশে একদিনে করোনায় আক্রান্ত ৩০

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:২৫, ২৬ জানুয়ারি ২০২৪
দেশে একদিনে করোনায় আক্রান্ত ৩০
ফাইল ফটো

দেশে একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন ৩০ জন। তবে এই সময়ে এ ভাইরাসে কারো মৃত্যু হয়নি। এ নিয়ে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৪৬ হাজার ৯৩৫ জনে। মোট মৃত্যু ২৯ হাজার ৪৮১ জনেই রয়েছে।

শুক্রবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩৯ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ১৪ হাজার ৩০৩ জন।

Advertisement

গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করা হয় ৩৯১টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৯ দশমিক ২৬ শতাংশ। দেশে করোনা মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ০৯ শতাংশ।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনারোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!