ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ করোনাভাইরাস ]

দেশে করোনায় আক্রান্ত ৮, সুস্থ ৬

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:০৪, ২৮ সেপ্টেম্বর ২০২৩
দেশে করোনায় আক্রান্ত ৮, সুস্থ ৬
ফাইল ফটো

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৮ জন। তবে এই সময়ে এ ভাইরাসে কারো মৃত্যু হয়নি। এ নিয়ে করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ লাখ ৪৫ হাজার ৭০৬ জনে। মোট মৃত্যু ২৯ হাজার ৪৭৭ জনেই রয়েছে।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৬ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ২০ লাখ ১৩ হাজার ৩২১ জন।

Advertisement

এতে আরো বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৮৮৫ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৮০৬টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ০ দশমিক ৯৯ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ১৩ শতাংশ।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর করোনায় প্রথম একজনের মৃত্যু হয়।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!