ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হবিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাঠ মিস্ত্রির মৃত্যু 

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৩:১৪, ২৭ সেপ্টেম্বর ২০২৩
হবিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাঠ মিস্ত্রির মৃত্যু 
ছবি: ডেইলি বাংলাদেশ

হবিগঞ্জের বাহুবলে বিদ্যুৎস্পৃষ্ট দুলাল খান (৪০) নামে এক কাঠ মিস্ত্রির মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলার মিরপুর তিতারকোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

দুলাল খান উপজেলার ভাদেশ্বর ইউপির বড়গাও গ্রামের আলম খানের পুত্র। তিনি তিতারকোনা এলাকায় ‘মায়ের দোয়া ওয়ার্কস’ নামে একটি দোকানে কাঠ মিস্ত্রির কাজ করতেন। 

স্থানীয়রা জানান, প্রতিদিনের ন্যায় ওই দিন সন্ধ্যায়ও দুলাল খান কাজ করছিলেন। কাজ করার এক পর্যায়ে একটি ঢিল মেশিন দিয়ে কাজ করতে গিয়ে হঠাৎ করেই অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন। এ সময় তাৎক্ষণিক পার্শ্ববর্তী দোকানের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

Advertisement

বাহুবল মডেল থানার এসআই ইসমাঈল হোসেন বিষয়টি নিশ্চিত করেন। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: হবিগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!