ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ করোনাভাইরাস ]

আরো ১৬ জনের করোনা শনাক্ত, সুস্থ ৮

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:১৩, ৩০ এপ্রিল ২০২৩
আরো ১৬ জনের করোনা শনাক্ত, সুস্থ ৮
ফাইল ফটো

দেশে গত ২৪ ঘণ্টায় আরো ১৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ সময়ে প্রাণঘাতী এ ভাইরাস থেকে ‍সুস্থ হয়েছেন আরো ৮ জন।

এদিকে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। নতুন ১৬ জনসহ মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৮ হাজার ২৩২ জনে। 

রোববার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Advertisement

এতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ৫ হাজার ৬৫৪ জন।

এদিকে ২৪ ঘণ্টায় ১৭০৩টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৭০৩টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ০ দশমিক ৯৪ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ২৫ শতাংশ।

দেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ঐ বছরের ১৮ মার্চ এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: করোনা
লিংক সফলভাবে কপি হয়েছে!