ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ করোনাভাইরাস ]
বিশ্বে করোনা পরিস্থিতি

আজও বেশি মৃত্যু জার্মানি, শনাক্ত ‍দক্ষিণ কোরিয়ায়

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:৪৮, ৭ এপ্রিল ২০২৩
আজও বেশি মৃত্যু জার্মানি, শনাক্ত ‍দক্ষিণ কোরিয়ায়
ফাইল ফটো

সারা বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৪২০ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছেন ৬০ হাজার ৪৫৮ জন। সুস্থ হয়েছেন ১ লাখ ২৭ হাজার ২ জন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে জার্মানিতে। এ সময় দেশটিতে মৃত্যু হয়েছে ১৩২ জনের এবং আক্রান্ত হয়েছে ২ হাজার ৪১২ জন। আর সবচেয়ে বেশি আক্রান্তের ঘটনা ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছে ১২ হাজার ৮৪ জন এবং মৃত্যু হয়েছে ১৩ জনের।

শুক্রবার সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া যায়।

Advertisement

এছাড়া যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছে ৭ হাজার ১৮৩ জন এবং মৃত্যু হয়েছে ১০৫ জনের। ফ্রান্সে আক্রান্ত হয়েছে ৯ হাজার ৩৭৪ জন এবং মৃত্যু হয়েছে ৩৫ জনের। জাপানে আক্রান্ত হয়েছে ৮ হাজার ৫৬২ জন এবং মৃত্যু হয়েছে ২৭ জনের। রাশিয়ায় আক্রান্ত হয়েছে ৯ হাজার ৩৭১ জন এবং মৃত্যু হয়েছে ৩৯ জনের।

একই সময়ে মেক্সিকোতে আক্রান্ত হয়েছে ২ হাজার ৬৫৬ জন এবং মৃত্যু হয়েছে ১৫ জনের। ইন্দোনেশিয়ায় আক্রান্ত হয়েছে ৫৯১ জন এবং মৃত্যু হয়েছে ৫ জনের। পোল্যান্ডে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৭১ জন এবং মৃত্যু হয়েছে ১৫ জনের। ফিলিপাইনে আক্রান্ত হয়েছে ৩৬৮ জন এবং মৃত্যু হয়েছে ৭ জনের। ডেনমার্কে আক্রান্ত হয়েছে ৭৪ জন এবং মৃত্যু হয়েছে ৫ জনের।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৬৮ কোটি ৪৫ লাখ ৭৭ হাজার ২৩ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৬৮ লাখ ৩৬ হাজার ২৫৮ জনের। সুস্থ হয়েছেন ৬৫ কোটি ৭৪ লাখ ৬১ হাজার ৮০ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!