[ করোনাভাইরাস ]
প্রধান নির্বাচন কমিশনার করোনায় আক্রান্ত
প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল- ফাইল ফটো
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার তার করোনা পজিটিভ ধরা পড়ে।
সিইসির একান্ত সচিব রিয়াজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার রাত থেকে জ্বর ছিল সিইসির। বৃহস্পতিবার করোনার নমুনা পরীক্ষায় পজিটিভ ধরা পড়ে।
বুধবার নির্বাচন ভবনে ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের কর্মপরিকল্পনা’ প্রকাশ করে ইসি। সেখানে প্রধান অতিথি হিসেবে হাবিবুল আউয়ালের উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু অসুস্থতার কারণে তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি।
নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, কাজী হাবিবুল আউয়ালের অনুপস্থিতিতে সিইসির রুটিন দায়িত্ব পালন করবেন নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান।
গত ফেব্রুয়ারিতে দায়িত্ব নেয় কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। দায়িত্ব নেয়ার সাড়ে ৬ মাসের মাথায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা ঘোষণা করা হয়।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!