ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ করোনাভাইরাস ]

করোনায় বিশ্বে কমেছে শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:২৪, ৩ মে ২০২২
করোনায় বিশ্বে কমেছে শনাক্ত
ফাইল ফটো

মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় বিশ্বে আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ২৮৩ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে চারশ’র বেশি। এতে বিশ্বে মৃতের সংখ্যা ৬২ লাখ ৬২ হাজার ৯৮৭ জনে পৌঁছেছে।

একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৫৪ হাজার ৭৪০ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে প্রায় ৩৮ হাজার। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে ৫১ কোটি ৩৮ লাখ ৩৫ হাজার ২১৪ জনে দাঁড়িয়েছে।

করোনাভাইরাসের শুরু থেকে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে মঙ্গলবার সকালের দিকে এ তথ্য পাওয়া গেছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ঘটেছে যুক্তরাষ্ট্রে। এ সময়ে দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪০ হাজার ৭৮৪ জন এবং মারা গেছেন ১২২ জন। করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত ৮ কোটি ৩১ লাখ ৭০ হাজার ৪০৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১০ লাখ ২১ হাজার ৮৯ জন মারা গেছেন।

অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে ফ্রান্স। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৭৩৭ জন এবং মারা গেছেন ১৮০ জন। করোনা মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত ২ কোটি ৮৬ লাখ ৯০ হাজার ৭৪৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৪৬ হাজার ১৪২ জন মারা গেছেন।

এদিকে রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৩৬ জন এবং নতুন করে ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৬ হাজার ২০৭ জন। আর লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৯০ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ৬ হাজার ৫০৭ জন। 

প্রতিবেশী দেশ ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ২ হাজার ৬৬৪ জন। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৪ কোটি ৩০ লাখ ৮৫ হাজার ১৬৬ জন এবং মারা গেছেন ৫ লাখ ২৩ হাজার ৮৬৯ জন।

করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কানাডায় ৩২ জন, ইরানে ১৮ জন, অস্ট্রেলিয়ায় ১৩ জন, ইন্দোনেশিয়ায় ১৪ জন এবং মেক্সিকোতে ১৬ জন মারা গেছেন। 

চীনের উহানে  ২০১৯ সালের ডিসেম্বরে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। 

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!