[ করোনাভাইরাস ]
রাজশাহী মেডিকেলে একদিনে ২ নারীর মৃত্যু
ফাইল ছবি
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে দুই নারী মারা গেছেন। এ সময় করোনায় কেউ মারা যায়নি।
বৃহস্পতিবার সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, গত বুধবারও রামেক হাসপাতাল ল্যাবে করোনার নমুনা পরীক্ষা হয়নি। একই দিনে রামেক ল্যাবে রাজশাহী জেলার ১০৯ জনের নমুনা পরীক্ষায় দুইজনের করোনা ধরা পড়েছে। পরীক্ষার অনুপাতে করোনা শনাক্তের হার ১ দশমিক ৮৩ শতাংশ। এছাড়া জয়পুরহাটের দুইজনের নমুনা পরীক্ষায় একজনের করোনা ধরা পড়েছে। করোনা শনাক্তের হার ৫০ শতাংশ। নাটোরের একজনের নমুনা পরীক্ষা হলেও তাতে করোনা ধরা পড়েনি।
শামীম ইয়াজদানী জানান, রামেক হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে কোনো রোগী মারা যাননি। তবে করোনা উপসর্গ নিয়ে হাসপাতালের ৩০ নম্বর ওয়ার্ড এবং আইসিইউতে একজন করে দুই নারীর মৃত্যু হয়েছে। তারা দুইজনই রাজশাহী জেলার বাসিন্দা।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!