ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ করোনাভাইরাস ]

আজও করোনায় মৃত্যুশূন্য দেশ, শনাক্ত ১৮২

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:০৮, ১৬ মার্চ ২০২২
আজও করোনায় মৃত্যুশূন্য দেশ, শনাক্ত ১৮২
ফাইল ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় কারও মৃত্যু হয়নি। এ সময় করোনা শনাক্ত হয়েছে ১৮২ জনের। শনাক্তের হার ১ দশমিক ৭৫ শতাংশ।

বুধবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নতুন রোগীদের নিয়ে দেশে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৯ লাখ ৫০ হাজার ১২৪ জন। তাদের মধ্যে ২৯ হাজার ১১২ জনের মৃত্যু হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ১৯২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৬৫ হাজার ৬০০ জন।

২৪ ঘণ্টায় ১৩ হাজার ৬২টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৩ হাজার ১৭৯টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৩৮ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ২৬ শতাংশ।


 

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!