ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ করোনাভাইরাস ]

খুলনায় করোনায় আরো চারজনের প্রাণহানি

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩৫, ১১ ফেব্রুয়ারি ২০২২
খুলনায় করোনায় আরো চারজনের প্রাণহানি
ফাইল ছবি

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত হয়েছেন ২৪০ জন।

শুক্রবার দুপুরে খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. মনজুরুল মুরশিদ স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

খুলনা করোনা হাসপাতালের ফোকালপারসন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনায় একজনের মৃত্যু হয়েছে। মৃত ৬৩ বছর বয়সী হাসিনা যশোরের অভয়নগরের বাসিন্দা।

এছাড়া হাসপাতালে সকাল ৯টা পর্যন্ত ৩৮ জন রোগী ভর্তি ছিলেন। এর মধ্যে রেড জোনে ২০ জন, ইয়ালো জোনে ১৩ জন ও আইসিইউতে পাঁচজন চিকিৎসাধীন রয়েছেন।

স্বাস্থ্য অধিদফতরের ওই প্রতিবেদন থেকে জানা যায়, গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে করোনায় চারজনের মৃত্যু হয়েছে। এদিন বিভাগের মধ্যে ঝিনাইদহে দুজন এবং খুলনা ও কুষ্টিয়ায় একজন করে মারা গেছেন। একই সময়ে বিভাগে ২৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে শীর্ষে রয়েছে কুষ্টিয়া। এ জেলায় সর্বোচ্চ শনাক্ত হয়েছে ৬৯ জনের। আর খুলনায় ৩৮ জন ও সাতক্ষীরায় ২৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

এছাড়া যশোরে ১৫ জন, ঝিনাইদহে ৯ জন, বাগেরহাটে ১১ জন, নড়াইলে ২৩ জন, মাগুরায় ৫ জন, চুয়াডাঙ্গায় ১৯ জন ও মেহেরপুরে ২৩ জনের শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯৯১ জন।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!