ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ করোনাভাইরাস ]

যবিপ্রবির ল্যাবে ১৪৩ জনের করোনা শনাক্ত

যশোর প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৩৪, ২৫ জানুয়ারি ২০২২
যবিপ্রবির ল্যাবে ১৪৩ জনের করোনা শনাক্ত
ফাইল ছবি

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে মঙ্গলবার ঘোষিত করোনার টেস্টের ফলাফলে ১৪৩ জনের নমুনায় করোনা শনাক্ত হয়েছে। তিন জেলার ৩৩১ নমুনা পরীক্ষা করে এ ফলাফল পাওয়া যায়।

যবিপ্রবি’র এনএফটি বিভাগের চেয়ারম্যান ও পরীক্ষণ দলের সদস্য ড. শিরিন নিগার জানিয়েছন, যশোরের ২৩৭ জনের নমুনা পরীক্ষা করে ১২৫ জনের, মাগুরার ৪১ জনের নমুনা পরীক্ষা করে ১০ জনের ও নড়াইলের ৫৩ জনের নমুনা পরীক্ষা করে ৮ জনের নমুনায় কোভিড-১৯ পজিটিভ এসেছে।

আরো পড়ুন: ৪৮ বছরের পুরোনো ওয়্যারিংয়ে চলছে রমেক হাসপাতাল

অর্থাৎ যবিপ্রবির ল্যাবে মোট ৩৩১ জনের নমুনা পরীক্ষা করে ১৪৩ জনের করোনা পজিটিভ এবং ১৮৮ জনের নেগেটিভ ফলাফল এসেছে।

তিনি আরও জানান, পরীক্ষা সংক্রান্ত সব তথ্য সংশ্লিষ্ট জেলাগুলোর সিভিল সার্জন অফিসে প্রেরণ করা হয়েছে।

এর আগে, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যারয়ের ল্যাবে ৪১ নমুনার মধ্যে ৩৫ জনেরই ওমিক্রন শনাক্ত হয়েছে। এরা সবাই যশোরের স্থায়ী বাসিন্দা। শনাক্ত হওয়াদের বিদেশ ভ্রমণের কোনো ইতিহাস নেই। বিদেশফেরত কারো সংস্পর্শে আসার কথাও জানা যায়নি। এমন পরিস্থিতিতে যশোরে ওমিক্রনের সামাজিক সংক্রমণ বা কমিউনিটি ট্রান্সমিশন হয়েছে বলে জানিয়েছেন যবিপ্রবি জিনোম সেন্টারের গবেষক দলের সদস্যরা। 

তারা বলছেন, ওমিক্রন খুবই দ্রুত সংক্রমণশীল। এ কারণে যশোর অঞ্চলে এটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এবং ৩০ শতাংশের অধিক নমুনা পজিটিভ শনাক্ত হচ্ছে। বিশ্ববিদ্যালয়টির একদল গবেষক করোনার নতুন এ ধরণ শনাক্তের বিষয়টি রোববার প্রকাশ করেন। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: করোনা যশোর
লিংক সফলভাবে কপি হয়েছে!