ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ করোনাভাইরাস ]

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ২৩৯

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১১:০৮, ১৫ জানুয়ারি ২০২২
চট্টগ্রামে ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ২৩৯
ফাইল ছবি

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৩৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সংক্রমণ হার ছিল ১২ দশমিক ২৯ শতাংশ।

তবে এদিন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। এমন পরিস্থিতিতে স্বাস্থ্য বিভাগ সবাইকে বিধিনিষেধ মেনে চলতে পরামর্শ অব্যাহত রেখেছে।

শনিবার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত দৈনিক করোনার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। গতকাল শুক্রবার চট্টগ্রামে ২৯৬ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেছিলো।

আরো পড়ুন: নারায়ণগঞ্জে যান চলাচলে ইসির নিষেধাজ্ঞা

তথ্য অনুসারে, এদিন সরকারি বেসরকারি ১০টি ল্যাবে সর্বমোট ১ হাজার ৯৪৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাতে ২৩৯ জনের ফলাফল পজিটিভ পাওয়া যায়। এদের মধ্যে ২১৮ জন নগরের আর ২১ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা ১ লাখ ৪ হাজার ৪২৭ জনে এসে দাঁড়িয়েছে।

শুরু থেকে এ পর্যন্ত করোনায় প্রাণ গেছে ১ হাজার ৩৩৫ জনের।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!