ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ করোনাভাইরাস ]

রামেক হাসপাতালে আরো দুজনের প্রাণহানি

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ১১:৪৭, ২৯ ডিসেম্বর ২০২১
রামেক হাসপাতালে আরো দুজনের প্রাণহানি
ফাইল ছবি

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে আরো দুজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে করোনায় কেউ মারা যাননি।

মঙ্গলবার সকাল ৯টা থেকে বুধবার সকাল ৯টা পর্যন্ত তাদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে কোনো রোগী মারা যাননি। তবে করোনা উপসর্গ নিয়ে হাসপাতালের আইসিইউ এবং ২৯/৩০ নম্বর ওয়ার্ডে দুই রোগীর মৃত্যু হয়েছে। তারা দুজনই পুরুষ এবং তাদের বয়স ৪১ থেকে ৬০ বছরের মধ্যে। এর মধ্যে একজনের বাড়ি রাজশাহীতে এবং অন্যজন কুষ্টিয়ার বাসিন্দা।

এদিকে, ১০৪ শয্যার রামেক করোনা ইউনিটে বুধবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ২৮ জন। একদিন আগেও এ সংখ্যা ছিল ২৮ জন। বর্তমানে রাজশাহীর ১২ জন, চাঁপাইনবাবগঞ্জের ৫ জন, নওগাঁর ৩ জন, নাটোরের ৪ জন, পাবনার ২ জন ও কুষ্টিয়ার ২ জন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।

১৭ ডিসেম্বর থেকে রামেক হাসপাতাল ল্যাবে করোনার নমুনা পরীক্ষা বন্ধ রয়েছে। তবে চালু রয়েছে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ল্যাব। সর্বশেষ বুধবার এ ল্যাবে ১৮৭ জনের নমুনা পরীক্ষায় রাজশাহী জেলার সাতজন ও জয়পুরহাট জেলার একজনের করোনা ধরা পড়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!