ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ করোনাভাইরাস ]

ডেল্টার চেয়ে দুর্বল ওমিক্রন, তবে অতিসংক্রামক: ডব্লিউএইচও

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭:২৬, ৯ ডিসেম্বর ২০২১
ডেল্টার চেয়ে দুর্বল ওমিক্রন, তবে অতিসংক্রামক: ডব্লিউএইচও
টেড্রোস আধানম গেব্রেইয়েসুস

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এর মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেইয়েসুস জানিয়েছেন, ডেল্টার তুলনায় করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন দুর্বল। তবে এটি অতিসংক্রামক।

বুধবার গেব্রেইয়েসুস জানান, দক্ষিণ আফ্রিকা থেকে প্রাপ্ত তথ্যের ওপর ভিত্তি করে দেখা যায় যে, করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টে পুনঃসংক্রমণের হার বেশি। কিন্তু ডেল্টা ধরনের তুলনায় ওমিক্রনে অসুস্থতার মাত্রা মৃদু। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

ডব্লিউএইচও এর মহাপরিচালক বলেন, ওমিক্রনের বিষয়ে সুনির্দিষ্ট উপসংহারে পৌঁছানোর আগে আমাদের আরো তথ্য জানার প্রয়োজন আছে। নতুন ধরন হওয়ায় ওমিক্রনের চারিত্রিক গঠন ও বৈশিষ্ট্য বাকি ধরনগুলোর তুলনায় অনেকটাই আলাদা। আর তাই ওমিক্রন শনাক্ত হওয়া দেশগুলোকে আরো বেশি করে তথ্য সরবরাহ করার আহ্বান জানাচ্ছি।

তবে এখনই ওমিক্রনের মৃদু সংক্রমণের তথ্যে আশঙ্কামুক্ত ভাবার কোনো বিষয় নেই বলে জানিয়েছেন গেব্রেইয়েসুস। 

তিনি সবাইকে শতর্ক করে বলেন, এ সময়ে যেকোনো ধরনের অসতর্কতার চড়া মূল্য দিতে হতে পারে। তাই অতি-সতর্ক থাকা প্রয়োজন।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!