[ করোনাভাইরাস ]
চট্টগ্রামে মৃত্যু আরো ১, শনাক্ত ৯
ফাইল ছবি
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছেন নয়জন। বৃহস্পতিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বিআইটিআইডি, চট্টগ্রাম মেডিকেল কলেজ, এন্টিজেন টেস্ট, ইমপেরিয়াল হাসপাতাল, শেভরন ল্যাব, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল, আরটিএল, মেডিকেল সেন্টার হাসপাতাল, ইপিক হেলথ কেয়ার ও মেট্রোপলিটন হাসপাতালে এক হাজার ৪৩২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে নয়জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার শূন্য দশমিক ৬২ শতাংশ। যা আগের ২৪ ঘণ্টায় ছিল শূন্য দশমিক ২৯ শতাংশ।
আক্রান্তদের মধ্যে নগরীর ছয়জন ও ফটিকছড়ির তিনজন রয়েছেন।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, নগরীতে ৭৪ হাজার ৩৭ জন ও উপজেলা পর্যায়ে ২৮ হাজার ২৯৫ নিয়ে চট্টগ্রাম জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন এক লাখ দুই হাজার ৩৩২ জন। এছাড়া মারা গেছেন এক হাজার ৩২৯ জন। এরমধ্যে নগরীর ৭২৩ জন ও উপজেলার ৬০৬ জন রয়েছেন।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!