ঢাকা,  রোববার   ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

[ করোনাভাইরাস ]

রাজশাহী মেডিকেলে আরো দুই মৃত্যু

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৩৩, ২৭ অক্টোবর ২০২১
রাজশাহী মেডিকেলে আরো দুই মৃত্যু
ফাইল ছবি

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরো দুজনের মৃত্যু হয়েছে।

বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করেন রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন ১১ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ জন। সন্দেহজনক রোগী ৪৫ জন।

শামীম ইয়াজদানী বলেন, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের পিসিআর ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষায় নয়জন ও মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৬১টি নমুনা পরীক্ষায় ১৪ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। পরীক্ষা বিবেচনায় রাজশাহীতে শনাক্তের হার ৪ দশমিক ৪০ শতাংশ।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!