ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ করোনাভাইরাস ]

একদিনে করোনায় মৃত্যুর শীর্ষে ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:১৭, ১৯ আগস্ট ২০২১
একদিনে করোনায় মৃত্যুর শীর্ষে ঢাকা
ফাইল ফটো

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ১৫৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার ৮৭৮ জনে।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ৬ হাজার ৫৬৬ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪ লাখ ৪৭ হাজার ২১০ জনে।

এতে আরো বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ঢাকা বিভাগে ৫০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া একই সময়ে চট্টগ্রামে ৩৮ জন, সিলেটে ২৩ জনের মৃত্যু হয়েছে।

এর আগে, বুধবার স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশে একদিনে করোনায় আক্রান্ত হয়ে ১৭২ জনের মৃত্যু হয়। একই সময়ে নতুন করে করোনা রোগী হিসেবে শনাক্ত হন ৭ হাজার ২৪৮ জন।

উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!