ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ করোনাভাইরাস ]

মৃত্যুর তিনদিন পর জানা গেল করোনা পজিটিভ ছিলেন ব্যবসায়ী

চৌগাছা (যশোর) প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২৬, ৭ আগস্ট ২০২০
মৃত্যুর তিনদিন পর জানা গেল করোনা পজিটিভ ছিলেন ব্যবসায়ী
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, চৌগাছা

যশোরের চৌগাছায় এক ফল ব্যবসায়ীর মৃত্যুর তিনদিন পর করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। এ ঘটনায় তার বাড়ি লকডাউন করে দিয়েছে উপজেলা প্রশাসন।

মৃত আনিছুজ্জামান মোহন তিনি চৌগাছা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বিশ্বাসপাড়ার নেসার উদ্দিনের ছেলে।

জানা গেছে, তিনি জ্বর-সর্দি-কাশি নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ছিলেন। সেখানে মঙ্গলবার রাতে ওই ব্যবসায়ীর মৃত্যু হয়। ৩ আগস্ট তার নমুনা সংগ্রহ করে যশোর সিভিল সার্জন অফিসের মাধ্যমে যবিপ্রবির জিনোম সেন্টারে পাঠানো হয়। বুধবার নমুনা পরীক্ষায় তার করোনা পজিটিভ ধরা পড়ে।

পরিবারের সদস্যরা জানান, কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন ব্যবসায়ী মোহন। অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে করোনা পরীক্ষার জন্য নমুনা জমা দেয়ার পর তার মৃত্যু হয়। বৃহস্পতিবার নমুনা পরীক্ষার রিপোর্ট চৌগাছায় পৌঁছানোর পর জানা যায় তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন।

চৌগাছার ইউএনও এনামুল হক জানান, নমুনা পরীক্ষার রিপোর্ট আসার আগেই ওই ব্যবসায়ীর মৃত্যু হয়। এরপর পরিবারের সদস্যরা মরদেহ নিয়ে দাফন করেন। করোনা পজিটিভ আসায় তার বাড়ি লকডাউন করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!