ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ করোনাভাইরাস ]

করোনায় মৃতের সংখ্যায় স্পেনকে ছাড়ালো মেক্সিকো

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:৪৬, ২ জুলাই ২০২০
করোনায় মৃতের সংখ্যায় স্পেনকে ছাড়ালো মেক্সিকো
ছবি: সংগৃহীত

বিশ্বের অন্যান্য দেশের মতো মেক্সিকোতেও হানা দিয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। দেশটিতে আক্রান্তের পাশাপাশি বেড়ে চলেছে মৃতের সংখ্যাও। এবার মৃতের সংখ্যায় স্পেনকে ছাড়িয়েছে মেক্সিকো।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সেখানে এ ভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৭৪১ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন আরো ৫ হাজার ৬৮১ জন।

আন্তর্জাতিক জরিপকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৩১ হাজার ৭৭০ জন। মৃত্যু হয়েছে ২৮ হাজার ৫১০ জনের। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন এক লাখ ৩৮ হাজার ৩১৯ জন।

সূত্র- ডয়চে ভেলে

ডেইলি-বাংলাদেশ/এসএমএফ
লিংক সফলভাবে কপি হয়েছে!