ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ করোনাভাইরাস ]

যুক্তরাষ্ট্রে দৈনিক ১ লাখ মানুষ করোনায় আক্রান্ত হতে পারে: ফাউচি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:০৪, ১ জুলাই ২০২০
যুক্তরাষ্ট্রে দৈনিক ১ লাখ মানুষ করোনায় আক্রান্ত হতে পারে: ফাউচি
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে করোনা নিয়ন্ত্রণে এখনই উপযুক্ত পদক্ষেপ না নিলে প্রতিদিন এক লাখ মানুষ আক্রান্ত হতে পারে বলে সতর্ক করেছেন শীর্ষ মার্কিন সংক্রামক রোগ বিশেষজ্ঞ আন্থটি ফাউসি।

মঙ্গলবার সিনেট কমিটির এক শুনানিতে ফাউসি বলেন, গত কয়েকদিনের পরিসংখ্যান পরিষ্কারভাবে বলছে মহামারি আমাদের নিয়ন্ত্রণ নেই। আমরা এখন একদিনে ৪০ হাজারের বেশি করোনা রোগী পাচ্ছি। এই অবস্থা না পাল্টালে আমাদের দৈনিক এক লাখ মানুষ করোনায় আক্রান্ত হলেও আমি অবাক হবো না।

যুক্তরাষ্ট্রে দক্ষিণ ও পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্যগুলোর পরিস্থিতি খারাপ হওয়ায় অন্তত ১৬টি অঙ্গরাজ্যের সব কিছু খুলে দেয়ার পরিকল্পনা থেকে সরে আসতে হয়েছে। একদিনে দেশটিতে ৩৬ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে।

এরমধ্যে ফ্লোরিডা, অ্যারিজোনা, টেক্সাস ও ক্যালিফোর্নিয়া সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। তবে সামনের দিনগুলোতে যুক্তরাষ্ট্রজুড়ে পরিস্থিতি আরো ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে সতর্ক করেছেন ফাউসি। 

তিনি বলেন, মার্কিনিদের মধ্যে যথেষ্ঠ সংখ্যক মানুষ এখনো মাস্ক পরছে না, সামাজিক দূরত্বও মানছেন না। যখন দেশের একপ্রান্তে সংক্রমণ হবে, তখন অন্য প্রান্ত ভালো থাকলেও তারা অরক্ষিত। আমরা শুধু যেসব এলাকায় সংক্রমণ বাড়ছে সেখানে মনোনিবেশ করতে পারি না। এতে পুরো দেশই ঝুঁকিতে পড়ে।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!