ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ করোনাভাইরাস ]

সূর্যের আলো ধ্বংস করতে পারে করোনাভাইরাস, দুই বিজ্ঞানীর দাবি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:২৮, ২৫ জুন ২০২০
সূর্যের আলো ধ্বংস করতে পারে করোনাভাইরাস, দুই বিজ্ঞানীর দাবি
সূর্যের আলো ধ্বংস করতে পারে করোনাভাইরাস, দুই মার্কিন বিজ্ঞানীর দাবি। ছবি: সংগৃহীত

সূর্যের তীব্র আলো মাত্র ৩৪ মিনিটের মধ্যে ৯০ শতাংশ করোনাভাইরাস ধ্বংস করতে পারে—এমনটাই দাবি দুই বিজ্ঞানীর। তারা হলেন- যুক্তরাষ্ট্রের খ্যাতনামা বিজ্ঞানী লুইস সাগ্রিপান্তি এবং ডেভিড লিটল।

গবেষণাপত্রটি ফটোক্যামিস্ট্রি এবং ফটোবায়োলজি জার্নালে প্রকাশিত হয়েছে। এরপরই এই খবরকে আশাব্যাঞ্জক হিসেবে উল্লেখ করেছেন অনেকেই। খবর ডেইলি মেইল

সূর্যের ইউভি রশ্মি (আল্ট্রাভায়োলেট রেডিয়েশন বা অতি বেগুনি রশ্মি) বছরের বিভিন্ন সময় বিভিন্ন শহরে ভাইরাসটি কীভাবে ধ্বংস করতে পারে ওই গবেষণায় তা বিশ্লেষণ করা হয়েছে। তা থেকে জানা যায়, গ্রীষ্মে বেশিরভাগ মার্কিন শহর এবং বিশ্বের অন্যান্য শহরে দুপুরের সূর্যের আলো পৃষ্ঠের ওপরে থাকা ৯০ শতাংশ করোনা ধ্বংস করতে পারে।

গবেষণাপত্রে বলা হয়েছে, বিশ্বের বিভিন্ন জনবহুল শহরে গ্রীষ্মকালে সার্স-কোভ-২ ভাইরাস তুলনামূলকভাবে দ্রুত নিষ্ক্রিয় হওয়া উচিত। ডিসেম্বর থেকে মার্চ সময়কালে ভাইরাসটি একদিন বা তারও বেশি সময় পৃষ্ঠের উপরে বেঁচে থাকতে পারে। করোনার বিস্তার এবং মহামারির সময়কাল কমাতে সূর্যের আলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এর আগে আরেক মার্কিন বিজ্ঞানী উইলিয়াম ব্রায়ান বলেন, ২১ থেকে ২৪  ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় (২০ শতাংশ আর্দ্রতা), করোনাভাইরাস মাত্র আধঘণ্টার মধ্যে অর্ধেক হয়ে গেছে। দরজার হাতল এবং স্টেনলেস স্টিলের ক্ষেত্রে একই প্রভাব দেখা গেছে। আর্দ্রতাকে ৮০ শতাংশ বাড়ানোর পরেই দেখা গেছে ৬ ঘণ্টার মধ্যে করোনা অর্ধেক জীবাণু ধ্বংস হয়েছে।

তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে বলেছে, সূর্যের আলো করোনাভাইরাসকে প্রতিরোধ করতে পারে না। রোদের মধ্যে অবস্থান করা বা ২৫ ডিগ্রির বেশি তাপমাত্রাও করোনাভাইরাস প্রতিরোধে সক্ষম নয়। আবহাওয়া যেমনই  হোক, করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!