[ করোনাভাইরাস ]
ব্রাহ্মণবাড়িয়ায় করোনায় আক্রান্ত বেড়ে ৩০৫
ছবি: সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ায় আরো ২৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে ৩০৫ জন হলো।
মঙ্গলবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন কার্যালয়ে দায়িত্বরত ডা. সানজিদা।
তিনি জানান, বিকেলে আইইডিসিআর থেকে পাঠানো রিপোর্টে ২৯ জনের করোনা পজিটিভ আসে। এর মধ্যে সদর উপজেলায় ১০ জন, কসবায় ১০ জন, আখাউড়ায় চারজন, আশুগঞ্জে চারজন ও নাসিরনগরে একজন রয়েছেন।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
করোনাভাইরাস
লিংক সফলভাবে কপি হয়েছে!