ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ করোনাভাইরাস ]

সর্দি-জ্বরে ফেনীতে দুইজনের মৃত্যু 

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ১১:১১, ৩১ মে ২০২০
সর্দি-জ্বরে ফেনীতে দুইজনের মৃত্যু 
ছবি: সংগৃহীত

ফেনী জেনারেল হাসপাতালে শনিবার রাতে সর্দি-জ্বর আর শ্বাসকষ্টে দুইজন মারা গেছেন। মৃত্যুর পর তাদের নমুনা সংগ্রহের পর তাদের সম্পর্কে এ তথ্য জানা যায়। দুজনের বাড়ি ফেনী সদরে। 

হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা (আরএমও) ডা. ইকবাল হোসেন ভূঁইয়া জানান, ফেনী সদর উপজেলার ফাজিলপুরের ষাটোর্ধ্ব একজন পুরুষ জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে এলে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। এর কিছুক্ষণ পরই তার মৃত্যু হয়। মৃত্যুর পর করোনা টেস্টের জন্য নমুনা সংগ্রহ করতে গেলে তার ছেলে জানায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি ভর্তি ছিলেন। সেখানে নমুনা সংগ্রহ করা করা হয়েছে। তথ্য গোপন করে চিকিৎসা নেয়ার কারণ জানতে চাইলে তার ছেলে এড়িয়ে যায়। পরে পুনরায় নমুনা সংগ্রহ করা হয়।

এ দিকে ফেনীর ধলিয়ার অলিপুরের ৮০ বছরের এক বৃদ্ধ জ্বর, ডায়রিয়া নিয়ে রাতে হাসপাতালে আসে। ভর্তির পূর্বেই তিনি মারা যান। দুজনেরই করোনা উপসর্গ থাকায় তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেডএম
লিংক সফলভাবে কপি হয়েছে!