[ করোনাভাইরাস ]
চাঁদপুরে আরো পাঁচজন করোনায় আক্রান্ত
সিভিল সার্জন কার্যালয়, চাঁদপুর
চাঁদপুরে আরো পাঁচজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। সোমবার এ নিয়ে জেলায় আক্রান্ত বেড়ে ৭৬ জন হলো। এ তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. শাখাওয়াত উল্লাহ।
তিনি জানান, সোমবার ১০ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট এসেছে। এরমধ্যে চাঁদপুর সদরের দুইজন ও ফরিদগঞ্জের দুইজনের পজিটিভ রিপোর্ট এসেছে। এছাড়া শাহরাস্তির একজন কুমিল্লায় আক্রান্ত হয়ে নিজ এলাকায় চলে আসায় তাকেও জেলার করোনা রোগী হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
সিভিল সার্জন আরো জানান, বৃহস্পতিবার ফরিদগঞ্জের একজন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। তার রিপোর্টও পজিটিভ এসেছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!