[ করোনাভাইরাস ]
করোনায় প্রাণ হারালেন যুক্তরাষ্ট্রের বৃদ্ধাশ্রমের ৮০ প্রবীণ
মৃতদের সমাধি
করোনাভাইরাসের বিপর্যস্ত পুরো বিশ্ব। এবার যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের একটি বৃদ্ধাশ্রমেও হানা দিয়েছে প্রাণঘাতী এ ভাইরাস। এ ভাইরাসে আক্রান্ত হয়ে বৃদ্ধাশ্রমটির প্রায় ৮০ জন প্রাণ হারিয়েছেন।
হলিওক সোলজার্স নামের ওই বৃদ্ধাশ্রমটির ৮২ জন প্রবীণ ও ৮১ জন কর্মচারীর দেহে করোনা শনাক্ত করা হয়েছে। দেশটির প্রথম কোনো বৃদ্ধাশ্রমে করোনার প্রাদুর্ভাব ছড়ানোর ঘটনা এটি।
দেশটির ফেডারেল কর্মকর্তারা এ বিষয়ে তদন্ত শুরু করেছেন বলে জানা গেছে। বৃদ্ধাশ্রমটিতে থাকা প্রবীণদের সঠিক চিকিৎসা সেবা থেকে বঞ্চিত করা হয়েছে কিনা সে বিষয়টিও খতিয়ে দেখছেন তারা।
সূত্র- ফক্স নিউজ
ডেইলি-বাংলাদেশ/এসএমএফ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!