[ করোনাভাইরাস ]
শরীয়তপুর লকডাউনের ঘোষণা
ছবি: ডেইলি বাংলাদেশ
করোনাভাইরাস সংক্রমণ রোধে শরীয়তপুরকে লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। বুধবার সন্ধ্যা ৬টা থেকে এ ঘোষণা কার্যকর হবে।
বুধবার দুপুরে এ সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি জারি করেছেন জেলা ম্যাজিস্ট্রেট কাজী আবু তাহের।
তিনি জানান, সিভিল সার্জন কার্যালয়ের সুপারিশে করোনাভাইরাসের ঝুঁকি মোকাবিলায় শরীয়তপুর জেলাকে লকডাউন করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এই লকডাউন বলবৎ থাকবে।
এই সময়ে জেলার প্রতিটি সীমানা দিয়ে প্রবেশ ও প্রস্থান বন্ধ থাকবে। এক উপজেলা থেকে অন্য উপজেলায় যাওয়ার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। শুধুমাত্র জরুরি সেবার ক্ষেত্রে এই বিধি নিষেধ প্রযোজ্য হবে না।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!